সাংবাদিকদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশের সর্বোচ্চ আদালতে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলওয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করায় পেশাগত দায়িত্ব পালনকালে বেশ কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের ওপর স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্রের ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং উদ্বেগের সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে হামলাকারী চক্রকে অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠন দুটির শীর্ষ নেতারা।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সর্বোচ্চ আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত একজন স্বাধীনতাবিরোধী ও মানবতাবিরোধী অপরাধীকে যুদ্ধাপরাধী অভিহিত করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করেছেন। ওই সময় যারা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী বলে আমরা মনে করি।
তারা বলেন, আমরা মনে করি, যারা দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি বিশ্বাস করে না তারা রাষ্ট্রদ্রোহী। এই সব উগ্র হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হবে। অন্যথায় এই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠলে মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে পড়বে।
সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, আমরা সাংবাদিক সমাজ মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে অতীতের মতো সোচ্চার ভূমিকা রাখতে প্রস্তুত এবং যে কোনো মূল্যে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে।
গত সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর সংবাদ সংগ্রহকালে যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শওকত মঞ্জুর শান্ত, ভিডিও জার্নালিস্ট মাহফুজুর রহমান মিঠু, বিশ্বাস সরকার, আরটিভির নগর প্রতিবেদক শেখ ফরিদ, ভিডিও জার্নালিস্ট আয়াতুল্লাহ মানিক-এর উপর স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির চক্র হামলা করে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



