সাংবাদিক অধরার বিরুদ্ধে মামলায় বিভিন্ন সংগঠনের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ এএম, ১২ জুলাই ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানীর রাজারবাগ পীর সিন্ডিকেটের অপকর্মের সংবাদ প্রকাশ করায় আরটিভির স্টাফ রিপোর্টার অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে অবিলম্বে হয়রানিমূলক এই মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।
মঙ্গলবার (১১ জুলাই) পৃথক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
মামলা প্রসঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন সংগঠনটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একইসঙ্গে অবিলম্বে হয়রানিমূলক এই মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ ছাড়া বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি ও তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতিসহ আরও বেশকিছু সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে সংগঠনগুলো বলছে, সংবাদ প্রকাশের জেরে অধরা ইয়াসমিনের বিরুদ্ধে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। অপকর্মের খবর প্রকাশ করায় অপরাধীরা আইনের অপব্যবহার করে প্রায়ই সাংবাদিকদের নানান হেনস্তা করছেন; যা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করছে। এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না। উপরন্তু অপরাধীদের মুখোশ আরও বেশি উন্মোচিত হবে।
অবিলম্বে আরটিভির স্টাফ রিপোর্টার অধরা ইয়াসমিনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনগুলো। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ এপ্রিল আরটিভির আর-ইনভেস্টিগেশন প্রোগ্রামে ‘হালাল মামলার ফাঁদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনে রাজধানীর রাজারবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমান ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে মামলাবাজি, সারাদেশে অসংখ্য মানুষকে হয়রানি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ তুলে ধরা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সম্প্রতি অধরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন রাজারবাগ পীরের মামলাবাজ সিন্ডিকেটের অন্যতম প্রধান সহযোগী শাকেরুল কবির। তার বিরুদ্ধে মামলাবাজি, জমি দখল, নারীপাচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাকে কয়েকবার আটক হয়ে কারাগারেও যেতে হয়। এর আগেও এই পীর সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় অন্তত ডজনখানেক সাংবাদিককে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




