ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৬:৪৫:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

সাউথইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত উপেক্ষা করে এলএলবি কোর্সে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় সাউথইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি জরিমানার টাকা বাংলাদেশ বার কাউন্সিলের জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া জরিমানার টাকা শিক্ষার্থীদের কাছ থেকে না নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বার কাউন্সিলের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে একই কারণে সিটি ইউনিভার্সিটিকেও ১০ লাখ টাকা জরিমানা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী আশিক আল জলিল। অন্যদিকে বার কাউন্সিলের পক্ষে ছিলেন আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান ও এস এম কফিল উদ্দিন।

আইনজীবী এস এম কফিল উদ্দিন বলেন, জরিমানার এ অর্থ বার কাউন্সিলে জমা দেয়া সাপেক্ষে রিট আবেদনকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড দিতে ও পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দেয়া হয়েছে।

ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী, আইন বিভাগের এলএলবি কোর্সে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না মর্মে সিদ্ধান্ত ছিল। তবে ওই সিদ্ধান্ত পালন না করার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়টির ৮৬ শিক্ষার্থী আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের পরীক্ষা দিতে রেজিস্ট্রেশন কার্ড পাচ্ছিলেন না।

এ প্রেক্ষাপটে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন কার্ড পেতে শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রুল দিয়ে তাদের রেজিস্ট্রেশন কার্ড দিতে ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে। আজ বিষয়টি নিষ্পত্তি করে আদেশ দেয়া হলো।

-জেডসি