সাউথ এশিয়ান গেমসে থাকছে না নারী ফুটবল দল
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আসন্ন নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে থাকছে না বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি জানান, পর্যাপ্ত প্রস্তুতির অভাবে এসএ গেমসের জন্য মেয়েদের শক্তিশালী জাতীয় দল গঠন করা সম্ভব হচ্ছে না। তাছাড়া এই মূহূর্তে বাংলাদেশের নারী ফুটবলে পুর্ণাঙ্গ জাতীয় দল নেই। তাই নেপাল এসএ গেমসের নারী ফুটবলে অংশ নেবে না বাংলাদেশ।
নাইম সোহাগ বলেন,‘নারী ফুটবলে বাংলাদেশের শক্তিশালী বয়সভিত্তিক দল থাকলেও সেই মানের জাতীয় দল নেই। অনূর্ধ্ব-১৫ থেকে ১৯ পর্যন্ত শক্তিশালী দল রয়েছে আমাদের। সেই তুলনায় এই মূহূর্তে পুর্ণাঙ্গ জাতীয় দল না থাকায় এসএ গেমসে যাওয়া হচ্ছেনা আমাদের। তাছাড়া নেপাল এসএ গেমস শুরু হতে হাতে যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে পর্যাপ্ত প্রস্তুতি নেয়াও সম্ভব হবেনা।
তিনি বলেন,‘আমাদের কিছু কিছু টুর্নামেন্ট আছে বাধ্যতামূলক। সেই গুলোতে বাংলাদেশ নারী দলকে অংশ নিতেই হয়। এসএ গেমসে অংশগ্রহণ বাধ্যতামূলক নয় বলে আমরা ঝুঁকি নিচ্ছিনা।’
বাফুফে সাধারণ সম্পাদক পর্যাপ্ত প্রস্তুতির অভাব ও পুর্ণাঙ্গ জাতীয় দল নেই বলে পাশ কাটিয়ে গেলেও ফুটবলবোদ্ধারা মনে করছেন, নেপাল এসএ গেমসে পদক জেতার মতো সামর্থ্য রয়েছে লাল-সবুজের মেয়েদের। সর্বশেষ গৌহাটি-শিলং এসএ গেমসে ব্রোঞ্জপদক জয়ী বাংলাদেশ দল। সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক ফুটবলে লাল-সবুজের মেয়েদের পারফরমেন্সই প্রমাণ করে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশ এখন শক্তিশালী দল। প্রায় সারা বছরই বাংলাদেশের বয়সভিত্তিক নারী ফুটবল দল খেলার মধ্যে থাকে। পূর্ণাঙ্গ জাতীয় দল গড়তে বয়সভিত্তিক দলের সহায়তা নিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়।
নেপাল এসএ গেমসে বাংলাদেশের নারী ফুটবলাররা না খেললেও খেলছেন ক্রিকেটাররা। ২০১০ ঢাকা এসএ গেমসের পর এবার নেপালে ফিরছে ক্রিকেট। এবারই প্রথম যেখানে অংশ নেবে ভারতসহ ৬টি দল। ক্রিকেটে মহিলা এবং পুরুষ দুই ক্যাটাগরিতে লড়বে বাংলাদেশ। ২০১০ সালে ঢাকায় মিঠুন আলীর নেতৃত্বে স্বর্ণ জিতেছিলো টাইগার'রা। এবারো লক্ষ্য দুই ক্যাটাগরিতেই স্বর্ণ জেতা।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সুত্রে জানা গেছে, ৬ ডিসেম্বর থেকে বিপিএল শুরু হওয়ায় এসএ গেমস দলের অধিকাংশ ক্রিকেটাররাই হবে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের। ইতোমধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কাছে ক্রিকেটারদের তালিকাও পাঠিয়েছে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিওএ উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর। আগের মতো এবারো নেপালে খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। মহিলা বিভাগে জাতীয় দল খেললেও পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল অংশে নেবে এসএ গেমসে। খেলতে পারবেন জাতীয় দলের ৩ ক্রিকেটারও। কোহিনুর জানান, বাংলাদেশ দলের তালিকা বিওএর কাছে জমা দিয়েছে বিসিবি।
-জেডসি
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











