সাকিবরা অন্ধকারে, আলো হয়ে জ্বলছে বাংলার বাঘিনীরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৩৯ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার
ফাইল ছবি
যেখানে সাকিবদের খেলায় পুরো বাংলাদেশ মর্মাহত সেখানে বাংলার বাঘিনীদের থাবায় স্কটল্যান্ড পর্যদস্তু। ৯ উইকেটের বিশাল জয়ে বাংলার দামাল নারীরা আবার প্রমাণ করল সময়টা এখন শুধুই তাদের। তারা বলে কম, কিন্তু করে দেখায়।
জাতীয় পুরুষ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধুকছে। অন্যদিকে মহিলা বিশ্বকাপ বাছাইপর্বে মূল আসরের ফেভারিট বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে দলের পারফরম্যান্সে সেটাই প্রমাণিত হলো। স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
বৃৃহস্পতিবার স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রটারডামে বৃহস্পতিবার স্কটিশদের ৪৭ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ জিতেছে ১০ ওভারে।
স্কটিশ নারীরা প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে। প্রথম চার ওভারে আসে মাত্র ১৪ রান। ৪.৩ ওভারের সময় স্কটিশ শিবিরে প্রথম আঘাত হানে পান্না ঘোষ। ক্যাথরিন ব্রেসকে ৩ রানে ক্যাচ আউট করেন পান্না।
আরেক ওপেনার লরান জ্যাক করেন ২০ বলে ১১ রান। দুই নম্বরে ব্যাট করতে আসা রাচেল স্কুলসের ব্যাটে আসে সর্বোচ্চ ১৬ রান। এরপরের ব্যাটসম্যানদের রানের অংকগুলো নিশ্চিত কোন ফোন নম্বরের সাথে মিলে যাবে। স্কটিশ ব্যাটিং লাইন-আপে এতটাই দৈন্যদশা যে পাঁচ রানের কোঠাও পার করতে পারেনি কেউ।
১৮.৫ ওভার ব্যাট করে শেষ পর্যন্ত ৪৭ রান করে স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। ২ উইকেট করে নেন রুমানা আহমেদ আর লিলি রানী। ১ উইকেট করে নেন পান্না ঘোষ ও খাদিজাতুল কোবরা।
মাত্র ৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে ক্যাচ আউট হন শামিমা সুলতানা। এরপর আর কোন উইকেট দিতে হয়নি স্কটল্যান্ডের বোলারদের।
আয়শা রহমানের ২৩ রান শারমিন সুলতানার ১৮ রানের সাথে স্কটিশ বোলারদের কল্যাণে যোগ হয় অতিরিক্ত আরও ১০ রান। মাত্র ১০ ওভারে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











