ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ২৩:২৪:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি, ৬দিন সব রিসোর্ট বন্ধ

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪২ এএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

তিনদিনের অবকাশ যাপনে সাজেক ভ্যালি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার নিরাপত্তায় ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সব রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মালিক সমিতির ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সব রিসোর্ট মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ সাজেক সফর উপলক্ষে আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সাজেকের সব রিসোর্ট বন্ধ থাকবে। সফরের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রদানের নির্দেশক্রমে অনুরোধ করা হল।’

১৫ মে থেকে যথারীতি সব কটেজ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে সূত্র জানায়।

/