ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৯:৫৫:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ১৭ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালি যাচ্ছেন। মঙ্গলবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি জানান, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার ২০ মে বিকেলে সাজেকে ল্যান্ড করবে। রাষ্ট্রপতি সাজেকের ঐতিহ্যবাহী লুশাই হেরিটেজ ভিলেজ পরিদর্শন করবেন এবং স্থানীয় গ্রাম প্রধানদের (হেডম্যান, কারবারি) সাথে মতবিনিময় করবেন। রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার জন্য ১৮ মে থেকে ২২ মে পর্যন্ত সাধারণ পর্যটকদের বাড়তি নিরাপত্তার মধ্যদিয়ে সাজেকে যেতে হবে। ২৩ মে থেকে সব কিছু স্বাভাবিক নিয়মে চলবে।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাষ্ট্রপতির সাজেক সফরকে কেন্দ্র করে কোনো রিসোর্ট কিংবা হোটেল বন্ধ থাকবে না। রাষ্ট্রপতির সফর সঙ্গীদের জন্য কিছু রিসোর্ট বুকিং রাখা হয়েছে, বাকি সব রিসোর্ট সাধারণ পর্যটকের জন্য উন্মুক্ত আছে।