সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিম অংশে ‘বুলবুলের’ আঘাত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৯ এএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার
ঘূর্ণিঝড় 'বুলবুল' খুলনা পেরিয়ে আজ রোববার সকালে সাতক্ষীরা ও দেশের দক্ষিণ-পশ্চিম অংশে আঘাত হেনেছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ভোর পাঁচটায় 'বুলবুল' সুন্দরবনের কাছ থেকে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করে।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে তীব্র বাতাসে গাছ উপড়ে বসত ঘরের ওপর পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হামেদ ফকির (৬৫)। পেশায় তিনি মৎস্যজীবী ছিলেন।
ঘূর্ণিঝড় 'বুলবুলে'র প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে 'বুলবুল'।
জানা গেছে, ঘূর্ণিঝড় 'বুলবুলে'র প্রভাবে খুলনা ও সুন্দরবন সংলগ্ন এলাকায় এই মূহুর্তে বৃষ্টি এবং প্রবল ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
এর আগে রাত তিনটা থেকে খুলনা এবং সুন্দরবন সংলগ্ন দাকোপ, পাইকগাছা, কয়রা এবং শ্যামনগর এলাকায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয় যা এখনো চলছে।
সেই সঙ্গে ঐ এলাকার ওপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তবে 'বুলবুল' যে রকম বড় আঘাত হানতে পারে বলে আশংকা করা হয়েছিল, এখনো পর্যন্ত সে রকম লক্ষণ দেখা যাচ্ছে না।
এদিকে আবহাওয়া অফিস বলছে, বর্তমানে উপকূলীয় ৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৮ কি.মি. বেগে এগোচ্ছে বুলবুল। সাগর উত্তাল রয়েছে। এ ছাড়া উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। জোয়ারের পানি ঢুকে পড়েছে লোকালয়ে। ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ৮০-১০০ কিলোমিটার।
রাত ২টায় ঘূর্ণিঝড়ের কেন্দ্র ছিল ভারতের 'সুন্দরবন ন্যাশনাল পার্কের' ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ।
তবে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, 'বুলবুল' আরো উত্তরপূর্বে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়বে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









