ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৫:৫০:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

সাতক্ষীরায় শিশুকে ধর্ষনের অভিযোগ, থানায় মামলা দায়ের

আপডেট: ০৫:৪৬ এএম, ১৭ আগস্ট ২০১৫ সোমবার

keralachild1 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে তৃতীয় শ্রেনী পড়ুয়া এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ উঠেছে। তার পিতা একজন দিনমজুর বলে জানা গেছে। এ মর্মে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ধর্ষকের নাম খলিলুর রহমান ওরফে মেঝবাবু (২৫)। সে উপজেলার কুশুলিয়া গ্রামের কালু সরদারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কুশুলিয়া গ্রামের দিনমজুর হামিদ মল্লিকের শিশু মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীতে পড়ালেখা করতো। ১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবসে সে তার বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহন করে। বিদ্যালয়ের সামনেই খলিলের একটি মনোহরী দোকান রয়েছে। অনুষ্ঠান শেষে শিশুটি খলিলের মনোহরী দোকানে যায়। খলিল বিভিন্ন মনোহরী দ্রব্যাদি শিশুটিকে দিয়ে তার দোকানে অপেক্ষা  করায়। কিছুক্ষনের মধ্যে প্রবল বর্ষণ শুরু হলে আশেপাশে কেউ না থাকার সুযোগে খলিল শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে।
একপর্যায়ে শিশুটি রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাড়ীতে এসে তার মাকে ঘটনাটি জানায়। এঘটনা চারিদিকে চাউর হলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা থানায় মামলা না করে সালিশী বৈঠকের মাধ্যমে আপোষ করার চেষ্ঠা করে। এতে কোন কাজ না হওযায় শিশুটির বাবা রোববার রাতে শিশুটিকে নিয়ে থানায় আসে।
কালিগঞ্জ থানার ওসি সুভাষ মাঝি উইমেননিউকে জানান, এ ঘটনায় মেয়েটির বাবা হামিদ মল্লিক বাদী হয়ে ধর্ষক খলিলকে আসামী করে রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটি বর্তমানে থানা হেফাজতে আছে বলে তিনি নিশ্চিত করে জানান,আগামীকাল সোমবার তাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

এই বিভাগের জনপ্রিয়