সাতক্ষীরায় স্কুলছাত্রীকে নির্যাতন; গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার কলারোয়ায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে কলারোয়া থানার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃত যুবকরা হলেন- কলারোয়া সদর উপজেলার যুগিবাড়ি গ্রামের ফারুক হোসেনের ছেলে শুভ হোসেন (২২) ও কলারোয়া পৌরসভার ঝিকরা গ্রামের ডাক্তার আমানুল্লাহ আমানের ছেলে প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি অভি (২৪)।
ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী কলারোয়া পৌরসভার ঝিকরা গ্রামের বাসিন্দা ও কলারোয়া পাইলট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।
এর আগে, রবিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কলারোয়া থানায় চারজনের নাম উল্লেখ করে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন- কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের মুনছুর আলীর ছেলে গালিব (৩৫) ও কলারোয়া পৌর সদরের আলতাফ হোসেনের ছেলে আল আমিন (১৯)।
মামলার বিবরণীতে জানা যায়, গত ২০ ডিসেম্বর ধর্ষণের শিকার স্কুলছাত্রী কেনাকাটার জন্য কলারোয়া বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে সে কলারোয়া সরকারি কলেজের সামনে পৌঁছালে গালিব ও আল আমিন স্কুলছাত্রীকে জোর করে তরল জাতীয় পানি পান করায়। এরপর থেকে তার শরীর ঝিমঝিম করতে থাকে। বাজার থেকে বাড়ি ফেরার পর তার বমি-বমি ভাব হলে সে পান খাওয়ার জন্য স্থানীয় পানের দোকানে যায়। দোকান থেকে ফেরার পথে শুভ এবং অভি মোটরসাইকেলে করে তাকে জোরপূর্বক উঠিয়ে তেলকাড়ার বিলের মধ্যে নিয়ে যায়। সেখানে শুভ তাকে ধর্ষণ করে খুন করতে উদ্যত হয়। কিন্তু অভি তাতে বাঁধা দিলে তারা তাকে মাহমুদপুর মান্দার তলা ব্রিজের সামনে একটি বাগানে ফেলে রেখে যায়। পরে ওই স্কুল ছাত্রীর মা ও আকাশ নামের এক যুবক তাকে উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনীর উল গিয়াস জানান, এ মামলার অপর দুই আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



