সাত কলেজের শিক্ষার্থীরা ফের আন্দোলনে নামছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
নতুন করে আন্দোলনে নামছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতা ও হয়রানি বন্ধে একদফা দাবিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেত মোড়সহ মিরপুর সড়কে অবস্থান নেয়ার কথা জানিয়েছেন তারা। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে এক দফা দাবি তুলে ধরা হবে বলে জানা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ— সাত কলেজ ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ঢাবি রেজিস্ট্রার ভবনের সেবা দেয়া হচ্ছে সনাতনী পদ্ধতিতে। সাত কলেজ হওয়ায় এখনও তাদের বাঁকা চোখে দেখা হয়।
আজকের আন্দোলনে এক দফা প্রসঙ্গে জানা যায়, স্নাতক-স্নাতকোত্তরে সিজিপিএ শর্ত শিথিল করে শিক্ষার্থীদের প্রমোশন দিতে হবে।
এর আগে শিক্ষার্থীদের এসব দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের এসব দাবি নিয়ে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি বলে দাবি করেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সিজিপিএ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানিয়ে আসছি। এবিষয়ে স্ব স্ব কলেজ আমাদের আশ্বাস দিয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠকে আমাদের উত্থাপিত দাবিগুলোকে আমলে নেয়া হয়নি।
সাত কলেজের শিক্ষার্থীরা আরও বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। সাত কলেজের শিক্ষার্থী হওয়ায় অপমান আর অবহেলার শেষ নেই। বিশেষ করে ঢাবির রেজিস্ট্রার ভবনে চরম অপমান হতে হয়। আমাদের দাবির সঠিক মূল্যায়ন না করা হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ- এই সাত শিক্ষা প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত করা হয়।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

