সাফারিকালে গন্ডারের সামনে ছিটকে পড়ল মা-মেয়ে!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৬ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার
ভিডিও থেকে নেওয়া ছবি।
এক শিংওয়ালা গন্ডারের ঘর বলা হয় আসামের কাজিরাঙা ন্যাশনাল পার্ককে। সেখানে সাফারি করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়লেন এক নারী এবং তার মেয়ে। বাগোরি রেঞ্জে সাফারি চলাকালীন গাড়ি থেকে ছিটকে একাধিক গন্ডারের সামনে পড়ে গেলেন তারা! তবে বরাত জোরে তারা বেঁচে গেছেন।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, একাধিক গন্ডার নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে কাজিরাঙায়। পিছনে রয়েছে পরপর তিনটি পর্যটক ভরা সাফারির গাড়ি। সেই গাড়িগুলিই এক জায়গায় এসে ডান দিকে টার্ন নিতে যায়। সেই সময়ই একটি গাড়ি থেকে ছিটকে পড়েন দুজন। এক মা এবং তার মেয়ে।
মাটিতে পড়ে যেতেই চিৎকার শুরু করেন দুজন। কান্নাকাটি শুরু করে বাচ্চাটি। কিন্তু তাদের সাহায্য করতে আসতে পারেনি কোনও গাড়ি। একটি গাড়ি কাছাকাছি আসতে চাইলেও দেখা যায় একটি গন্ডার কার্যত গাড়িটির দিকে তেড়ে আসে! তাতে তারা পিছু হটতে বাধ্য হয়। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই বরাত জোরে ওই দুজন নিজেদের গাড়িতে উঠে যেতে সক্ষম হয়। ফলে প্রাণে বেঁচে যান তারা।
এই ধরনের সাফারি চলাকালীন মাঝেমধ্যেই এমন ঘটনার খবর আসে। এ ব্যাপারে একাধিকবার পর্যটকদের সতর্কও করা হয়েছে। একইসঙ্গে, সাফারি কর্তৃপক্ষকেও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কাজিরাঙা ন্যাশনাল পার্কের এই ঘটনা আবারও পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল।
কেউ কেউ বলছেন, এইসব স্থানে পর্যটকদেরও কিছু ভুল থাকে। তারা অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে নিয়ম লঙ্ঘন করে ফেলেন। সেটা উচিত নয়।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




