ঢাকা, রবিবার ২৯, নভেম্বর ২০২৬ ১৬:৫৫:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভারতে মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী আটক

সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ২৯ নভেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পুলিশের এসবি’র সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী-সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর মিরপুর থেকে তাদের আটক করা হয়। 

রবিবার (২৯ নভেম্বর) সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের তালিকাভুক্ত মামলার আসামি শায়লা ফারজানা তার পলাতক স্বামী মনিরুলের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, সুনির্দিষ্ট তথ‍্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।