ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৭:৫৩:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৫ এএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  পুরোনো ছবি।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পুরোনো ছবি।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার দিবাগত  রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।

দীর্ঘদিন তিনি নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮।

২০০৮ সালে নির্বাচনে জয়লাভের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। এরপর তিনি টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দেশের ইতিহাসে মুহিতই সবচেয়ে বেশি সময় যাবত অর্থমন্ত্রী ছিলেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনারে নেয়া হবে এবং এরপর দাফনের জন্য মরদেহ সিলেটে নেয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।