ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২২:৩৪:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

সাবেক এমপি কামরুন্নাহারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪০ পিএম, ২২ মে ২০২০ শুক্রবার

সাবেক সাংসদ কামরুন্নাহার পুতুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক সাংসদ কামরুন্নাহার পুতুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও প্রাক্তন সংসদ সদস্য কামরুন্নাহার পুতুলের মৃত্যুতে শোক গভীর ও দুঃখ প্রকাশ করেছেন ।

আজ শুক্রবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কামরুন্নাহার পুতুল বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত মহিলা আসন থেকে ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।