ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৪:৫০:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

সাবেক সংসদ সদস্য ভারতী নন্দী আর নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ৮ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি


বৃহত্তর দিনাজপুরের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ভারতী নন্দী সরকার আর নেই। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

ভারতী নন্দী সরকার দিনাজপুর শহরের বড়গুলগোলায় বসবাস করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।  

ভারতী নন্দী সরকার ১৯৯৬-২০০১ সালে বৃহত্তর দিনাজপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন দিনাজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠা থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এ ছাড়াও তিনি দিনাজপুর সেন্ট জোসেফ স্কুলের শিক্ষিক ছিলেন।

শুক্রবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ফুলতলা শশ্মান ঘাটে বীর মুক্তিযোদ্ধা ভারতী নন্দী সরকারকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর সেখানেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। 

ভারতী নন্দী সরকারের মৃত্যুতে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদর হুইপ ইকবালুর রহিম গভীর শোক প্রকাশ করেছেন।