ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১:০৪:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪ ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু

সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে দগ্ধ হলেন মা-ছেলে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীর সারদা ঘোষ রোড এলাকায় সাবেক স্বামীর অ্যাসিডে দগ্ধ হয়েছেন মা ও ছেলে। অ্যাসিডে দগ্ধরা হলেন-রূপালী আক্তার রূপা (২৫) ও তার ছেলে রোহান (৫)। বৃহস্পতিবার সন্ধ্যার পরের এই ঘটনায় ওই নারীর সাবেক স্বামী হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, প্রায় এক বছর আগে ওই দম্পতির ডিভোর্স হয়েছিলো। সেই থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরেই সাবেক স্বামী অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, অ্যাসিডে রূপালীর মুখমণ্ডল, হাত ও বুকের কিছু অংশ এবং শিশুটির বাম চোখ, হাত ও পিঠের অংশ পুড়ে গেছে। বর্তমানে মা ও শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আটক হাফিজুর রহমান পুলিশের হেফাজতে আছে বলেও জানান তিনি।

-জেডসি