ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১১:২৬:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

সাভারে গণধর্ষণের ঘটনায় আটক ৩, বাকীদের খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৪৬ পিএম, ৫ মে ২০১৮ শনিবার

গত বৃহস্পতিবার সাভারে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারে আজও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গার্মেন্টস কর্মীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

 

শুক্রবার বিকেলে সাভার পৌর এলাকার নামাগেন্ডা মহল্লার ময়লার মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই তিন অভিযুক্তকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো, সোহাগ (৩২), বারেক (২৮) ও মামুন (৩০)।

 

ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক নামাগেন্ডা এলাকার ফরিদ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় আনলিমা গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে চাকুরি করতেন। ওই নারী শ্রমিকের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা থানার কদমতলী গ্রামে।

 

ওই নারী শ্রমিকের বাবার সঙ্গে কথা বলে জানা যায়, ঐ মেয়ে বৃহস্পতিবার রাত ৮টায় কারখানা ছুটির পর বাসায় ফিরার সময় টিবিসি নামক একটি ইটভাটার সামনে পৌছলে সেখানে ওৎ পেতে থাকা ৮-১০ জন যুবক মেয়েটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি পরিত্যাক্ত জায়গায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে বারেক নামে একজন মেয়েটিকে উদ্ধার করে। বিষয়টি যাতে জানাজানি না হয় সে বিষয়ে মেয়েটির বাবা ও পরিবারের লোকজনকে হুমকি দেয়া হয়।

 

মেয়েটির বাবা বলেন, গার্মেন্টস ছুটি হওয়ার পর মেয়ে বাসায় না আসায় আমি খুঁজতে থাকি। রাত সাড়ে ১০টার দিকে সে বাড়ি ফিরলে তার পোশাক ও শরীরের অবস্থা দেখে আমার সন্দেহ হয়। বিষয়টি আমার স্ত্রীকে জানিয়ে মেয়ের সাথে কথা বলতে বলি। এক পর্যায়ে মেয়ে তার মায়ের কাছে সবকিছু খুলে বলে। পরে আমরা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

 

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে লিখিত অভিযোগের ভিত্তিতে তিন বখাটেকে আটক এবং ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি মামলা হিসেবে নথিভুক্ত করার পাশাপাশি ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশী অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।