সাভারে নারীসহ ৯ ‘ছিনতাইকারী’ আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সাভারে যৌথ অভিযান চালিয়ে নারীসহ ছিনতাইকারী চক্রের নয় সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও মডেল থানা পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড ও নবীনগরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশের হাতে আটকেরা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ইমতিয়াজ শেখের ছেলে মো. আক্কাস (৩৮), বিদ্যুৎ খানের ছেলে সুমন (২৭), সিংগাইর থানার আলী হোসেনের মেয়ে রেশমা (২৩), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাজীপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে নাজমুল (২০), মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার স্বর্ণগ্রামের লতিফ ফরাজীর ছেলে রায়হান (২২) এবং সাভারের ফুলাবড়িয়া এলাকার মৃত কাশেম হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (২৪)। এছাড়া সাভার মডেল থানা পুলিশের কাছে আটক তিন ছিনতাইকারীর নামপরিচয় জানা যায়নি।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল বাসার জানান, ঈদকে সামনে রেখে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- বন্ধে পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতভর সাভার মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। পরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড ও নবীনগরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন নয় ছিনতাইকারীকে আটক করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হবে। ঈদকে সামনে রেখে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
-জেডসি
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী