সাভারে ২ বোনকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৫ পিএম, ১৭ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
ঢাকার সাভারে খেয়া পারাপারের সময় আপন দুই বোনকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাশালীর বিরুদ্ধে। আহত দুই তরুনীকে সাভার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) বিকেলে সাভার মডেল থানায় অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই তরুনীর চাচা।
এর আগে শনিবার রাত ৯টার দিকে সাভারের কাউন্দিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. সেলিম সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাকসাত্রা গ্রামের মৃত মহব্বত আলী বেপারীর ছেলে।
লিখিত অভিযোগে বলা হয়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুর থেকে কেনাকাটা করে বাসায় সাভারের কাউন্দিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন দুই বোন। রাত সোয়া ৯টার দিকে তারা কাউন্দিয়া খেয়াঘাটে পৌঁছান। এ সময় সেলিম নামে প্রভাবশালী এক ব্যক্তি দুই বোনের মধ্যে বড় জনের শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে সেলিম নৌকা থেকে ছাতা নিয়ে ছোট বোনকে আঘাত করেন। বড় বোন বাঁধা দিলে তাকে ছাতা দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন সেলিম। এসময় সেলিমের ভাগিনা তাকে সহযোগিতা করে।
পরে দুই বোনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সেলিম ও তার ভাগ্নে ঘটনাস্থল থেকে চলে যান। পরে দুই বোনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়ে থাকলে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হবে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



