সামনে করোনার আরো ভয়াবহ দিন আসছে: হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রামণের ছয় মাসে কোটির উপর আক্রান্ত এবং পাঁচ লক্ষাধিক মৃত্যুর পর প্রথম ধাপে এর প্রভাব বিভিন্ন দেশে কিছুটা কমে এসেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার প্রভাব কমার আপাতত কোনো সম্ভাবনা নেই বরং ভাইরাসটির সংক্রমণের ভয়াবহ দিন সামনে অপেক্ষা করছে।বিশ্বের বিভিন্ন দেশের সরকার সঠিক পদক্ষেপ না নিলে আরও বেশি মানুষ করোনাভাইরাসের শিকার হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা বিষয়ক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান মহাপরিচালক টেডরোস আধানোম গেব্রেয়াসুস। খবর বিবিসির।
টেডরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ছয় মাস আগে চীনের উহান শহরে রহস্যময় নিউমোনিয়ার মতো অসুস্থতার খবর যখন পাওয়া যায় তখন যে আশঙ্কা করা হয়েছিল এখন পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি খারাপ। সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। এই রকম পরিবেশ ও অবস্থা চলতে থাকলে, আমরা সেই ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছি।
টেডরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, সব দেশের সরকারকে সঠিক পদক্ষেপ বাস্তবায়ন শুরুর সঙ্গে পূর্বের মতোই পরীক্ষা, শনাক্ত, আইসোলেশন ও কোয়ারেন্টাইন করতে হবে। আমরা চাই চলমান পরিস্থিতির অবসান হোক। আমরা চাই প্রতিটি জীবন বাঁচুক। কিন্তু কঠিন বাস্তবতা হলো, এ পরিস্থিতির অবসান হচ্ছে না।
তিনি বলেন, কিছু দেশে ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণের অগ্রগতি হলেও মহামারি আরও দ্রুত তার বিস্তার ছড়াচ্ছে এবং সামনের মাসগুলোতে বিশ্বের আরও বেশি সহনশীলতা, ধৈর্য ও উদারতার প্রয়োজন হবে। ছয় মাস আগে, আমরা কেউই ভাবতে পারিনি যে না যে কীভাবে গোটা বিশ্ব এবং আমাদের জীবনকে এই নতুন ভাইরাস মারাত্মক এক টালমাটাল অবস্থার মধ্যে ফেলে দেবে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি চার লাখ ৭ হাজার ৮৫৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬০ হাজার ৯৮৫ জন। এছাড়া বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৮ হাজার ৭৭ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪১৫ জন। এছাড়া করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৬৪ হাজার ৩৫৫ জন।
-জেডসি
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে