সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মাতাফা’র দায়িত্বগ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১১ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফিয়ামি নাওমি মাতাফা দায়িত্ব নিয়েছেন
সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফিয়ামি নাওমি মাতাফা দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি মঙ্গলবার পার্লামেন্টে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপটির রাজনৈতিক সংকটের অবসান হয়েছে ।
সামোয়াতে গত ৯ এপ্রিলের নির্বাচনে ২২ বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তুইলাপে সাইলেলে মালিয়েলেগাওয়িকে হারিয়েছেন ফাস্ট পার্টির নেত্রী ফিয়ামি নাওমি মাতাফা (৬৪)। কিন্তু এই পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান তুইলাপে সাইলেলে মালিয়েলেগাওয়ি। এতে দেশটি গভীর রাজনৈতিক সংকটে পড়ে। দেশটিতে ১০৯ দিন কার্যকর কোন সরকার ছিল না।
জয়ী হওয়ার পর মাতাফা পার্লামেন্টে শপথ নিতে গেলে প্রবেশ দরোজায় তালা মেরে দিয়েছিলেন মালিয়েলেগাওয়ির অনুগত কর্মকর্তারা। ফলে বাধ্য হয়ে পার্লামেন্টের বাইরে অস্থায়ী একটি মঞ্চে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে বাধ্য হন ফিয়ামি নাওমি মাতাফা।
তবে শপথ নিলেও আইনগত দিক দিয়ে নানারকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু শেষ পর্যন্ত সব আইনী চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি জয়ী হন।
দেশটির সর্বোচ্চ বিচারিক সংস্থা আপিল আদালত মালিয়েলেগাওয়ির কর্মকান্ডকে বেআইনী বলে রায় দিলে সোমবার নিজের হার স্বীকার করেন তিনি। শেষ পর্যন্ত মাতাফাকে তার মন্ত্রীসভার সদস্যদের নিয়ে পার্লামেন্টে ঢোকার অনুমতি দেন।
মাতাফা বলেন, আমি আনন্দিত এবং কৃতজ্ঞ।
উল্লেখ্য, স্বাধীন সামোয়া রাষ্ট্র (Independent State of Samoa) দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। দেশটি নিউজিল্যান্ডের প্রায় ২৯০০ কিমি উত্তর-পূর্বে অবস্থিত। প্রায় ৪৮০ কিমি দীর্ঘ সামোয়ান দ্বীপপুঞ্জের বৃহত্তর পশ্চিম ভাগ নিয়ে (১৭১ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার পশ্চিমে) রাষ্ট্রটি গঠিত। বিভাজন রেখাটির পূর্বে অবস্থিত দ্বীপগুলি মার্কিন শাসনাধীন অঞ্চল মার্কিন সামোয়া গঠন করেছে। রাষ্ট্রটি বহুদিন যাবৎ পশ্চিম সামোয়া নামে পরিচিত ছিল। ১৯৯৭ সালে সরকারীভাবে নাম বদলে সামোয়া রাখা হয়। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ থেকে ১৯৬২ সালে স্বাধীনতা লাভ করা পর্যন্ত সামোয়া জাতিসঙ্ঘের একটি ট্রাস্ট এলাকা ছিল, যার দেখাশোনা করত নিউজিল্যান্ড। রাষ্ট্রটির রাজধানী, বৃহত্তম শহর ও বাণিজ্যিক কেন্দ্রের নাম আপিয়া।
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










