সারাদেশে ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৩৯ ডেঙ্গুরোগী ভর্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে চলতি বছরের ২০ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ২৮ হাজার ২১৬ জনে দাঁড়িয়েছে।
বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ১৩৪ জন। এরমধ্যে সরকারি হাসপাতালে ৮৯ জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন ৩৯ রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২২ জন রোগী ভর্তি হন। এর মধ্যে ঢাকায় সরকারি হাসপাতালে নয় জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি হন আট জন।
সোমবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছরের ১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গুরোগীর সংখ্যা ২৮ হাজার ২১৬ জনে দাঁড়িয়েছে। এসময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৯৭৯ জন।
এ বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয় জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিন জন , মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন, অক্টোবরে পাঁচ হাজার ৪৫৮ জন, নভেম্বরে তিন হাজার ৫৬৭ জন এবং ২০ ডিসেম্বর পর্যন্ত রোগী ভর্তি হন ৯৯৪ জন।
এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০১ জনের মধ্যে জুলাই ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বর সাত জন এবং ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ




