সারা জীবন মানুষের কথা চিন্তা করে রাজনীতি করেছি: আবদুল হামিদ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২৪ এপ্রিল ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বঙ্গভবন থেকে রাজসিক বিদায়ের পর নিকুঞ্জের বাসায় ওঠার আগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, ‘দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে আমি সারা জীবন রাজনীতি করেছি। আমি আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে চেষ্টা করেছি যেন এ দেশে একটা সুষ্ঠু রাজনীতি প্রবর্তন করা যায়। সেটায় সফল হয়েছি, তা বলতে পারব না। কিন্তু চেষ্টার ত্রুটি ছিল না।’
আবদুল হামিদ আরও বলেন, ‘আজকের দিনে আমার যেটুকু সফলতা, সেজন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার প্রতি আমার এলাকার মানুষসহ দেশবাসীর দোয়া ছিল।’
দেশের জনগণের প্রতি, বিশেষ করে গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরে বর্ণাঢ্য আয়োজনে আবদুল হামিদকে বঙ্গভবন থেকে বিদায় জানাতে রাজসিক আয়োজন করা হয়। এরপর নিকুঞ্জে নিজ বাসভবনে যান তিনি।
সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুল হামিদ। গণমাধ্যমকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, এই রোদের মধ্যে আপনারা আমার সঙ্গে এসেছেন। এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সারা দেশে আমার যতটুকু জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আছে, তার জন্য গণমাধ্যমের অবদান আমি অস্বীকার করবো না। আমার কৃতজ্ঞতার শেষ নেই এই জন্য যে বিভিন্ন সময় আমি যা বলেছি, সেটাকে টুইস্ট না করে সত্যিকারভাবেই প্রকাশ করে মানুষের কাছে তুলে ধরেছেন। কারণ আপনারা আমাকে ভালোবাসেন। আর আমার মতো একজন সাধারণ মানুষের জন্য আপনারা এখন এখানে এসেছেন। যদিও আমি রাষ্ট্রপতি হয়েছিলাম, তবুও নিজেকে এ দেশের একজন সাধারণ মানুষ বলেই মনে করি।
সদ্য বিদায়ী এই রাষ্ট্রপতি বলেন, আজকের দিনে আমার যতটুকু সফলতা, তার জন্য পুরো দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার জন্য তাদের দোয়া ছিল। আমার জেলা ও এলাকার মানুষও আমার জন্য দোয়া করেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মুক্তভাবে কাজ করার সুযোগ দিয়েছেন; আমার কাজের বিষয়ে কোনো বাধার সৃষ্টি হয়নি। তাই আমি তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, সারা জীবন আমি এ দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করেই রাজনীতি করেছি। আমি আশা করি, অদূর ভবিষ্যতে এ দেশে সুষ্ঠু ও স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে এবং একটা সুষ্ঠু রাজনীতি অবশ্যই এদেশে প্রতিষ্ঠিত হবে। এর মাধ্যমে এ দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, আমি এ দেশের মানুষের কল্যাণ চাই, ভালো চাই। তারা ভালোভাবে থাকুক, সুখী থাকুক, সব দিক থেকেই ভালো থাকুক, সেই কামনা করি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল হামিদ বলেন, আমার ইচ্ছা বেশিরভাগ সময় হাওড় এলাকায় থাকার। এর মধ্যে ঢাকাতে তো থাকতেই হবে। এ ছাড়া কিশোরগঞ্জ যেহেতু আমার রাজনীতির চারণ ভূমি, তাই সেখানেও সময় দেবো। তবে আমি সময়টাকে মোটামুটি ৩ ভাগে ভাগ করতে চাই। সেগুলো হলো- ঢাকা, কিশোরগঞ্জ ও আমার হাওড় এলাকা। এর মধ্যে বেশিরভাগ সময় আমার হাওড় এলাকায় থাকার চেষ্টা করবো।
১৯৫৯ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে আবদুল হামিদের রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৬৯ সালের শেষ দিকে তিনি আওয়ামী লীগে যোগ দেন। আবদুল হামিদ নবম সংসদে স্পিকার নির্বাচিত হন এবং ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ডেপুটি স্পিকার ছিলেন। আবদুল হামিদ ১৯৭১ সালে দেশের স্বাধীনতার পর থেকে সাতবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। পরে তিনি ২০১৩ সালের ২২ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। দুই মেয়াদে টানা ১০ বছর দায়িত্ব পালন করেছেন আবদুল হামিদ।
আবদুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুরে জন্মগ্রহণ করেন।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











