সার্চ কমিটির কাছে আজ নাম দেবে আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে আজ নাম দেবে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে এ কথা জানান।
ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নির্বাচিত করতে সার্চ কমিটির কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে আজই নাম প্রস্তাব করা হবে। যারা কর্মক্ষেত্রে দক্ষ ছিলেন, দেশের বড় দায়িত্বশীল পদে ছিলেন, অতীতে যারা নৈতিকতার সঙ্গে কাজ করেছেন, পেশাগত দক্ষতা ছিল, তাদের নামই দেয়া হচ্ছে।
কেউ আসুক বা না আসুক সার্চ কমিটি গ্রহণযোগ্যতা পাবে বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সভাপতিমণ্ডলীর সভায় নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির কাছে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) প্রত্যাশিতদের নাম জমা দেয়ার বিষয়টি জানানো হয়।
সভায় উপস্থিত সদস্যদের কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার কারা হতে পারেন, এমন যোগ্যতাসম্পন্ন পছন্দের ব্যক্তিদের নাম চান দলীয় সভাপতি শেখ হাসিনা। পরে দলীয় সভাপতির কথামতো সভাপতিমণ্ডলীর সদস্যরা পাঁচজনের নাম দেন।
নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, পৃথিবীর কয়টি দেশে এমন আইন রয়েছে, সে সম্পর্কেও জনগণকে জানাতে হবে। বৈঠকে উপস্থিত নেতাদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী আরও বলেছেন, সংগঠন ঐক্যবদ্ধ থাকলে, সরকারের উন্নয়নের প্রচার ও অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগ সোচ্চার থাকলে আগামী নির্বাচনেও জিতবে আওয়ামী লীগ।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




