ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২:৪৭:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

সাহারা খাতুনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

সাহারা খাতুনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাহারা খাতুনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। সাহারা খাতুনের ‍মৃত্যুকে দেশের রাজনৈতিক অঙ্গন, বিশেষ করে নারী রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহারা খাতুন।

শোকবার্তায় রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেন, সাহারা খাতুন ছিলেন আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা । বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে তিনি গণতন্ত্রের বিকাশসহ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অপরিসীম অবদান রেখেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন নিবেদিতপ্রাণ রাজনীতিককে হারালো।

রাষ্ট্রপতি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।