সিংগাইরে আ.লীগের সভাপতি মমতাজ, সম্পাদক শহিদুর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ৩১ জুলাই ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
দীর্ঘ সাত বছর পর মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে সভাপতি ও পূর্বের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শনিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মমতাজ বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মাজেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান। এ ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি), শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দিন ফরাজি, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বক্তব্য দেন।
সম্মেলনে প্রধান অতিথি লেফটেনান্ট কর্নেল (অব) ফারুক খান (এমপি) বলেন, সারাদেশে যে উন্নয়ন হয়েছে তা আপনারা জানেন। এই মানিকগঞ্জেও ব্যাপক উন্নয়ন হয়েছে। ১০ বছর আগে সিংগাইরের কিছু বাড়িতে বিদ্যুৎ ছিল। আজ প্রতিটি ঘরে বিদ্যুৎ আছে। বর্তমানে বিদ্যুতের কিছুটা সমস্যা হচ্ছে। শুধু বাংলাদেশে নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনার কারণে সারা বিশ্বেই কিছু সমস্যা হচ্ছে।
সম্মেলনে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




