সিঙ্গাপুরে একদিনে আরও ৭৩৬ অভিবাসী করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৮ মে ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
সিঙ্গাপুরে একদিনে নতুন করে ৭৪১ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা ১৪ দিন নতুন রোগী শনাক্তের সংখ্যা এক হাজারের নিচে থাকল। দেশটিতে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৩৯ জন।
বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে পাঁচজন সিঙ্গাপুরিয়ান নাগরিক বা স্থায়ী অধিবাসী। বাকি সবাই বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী।
এর আগে, বুধবার ৭৮৮ জন নতুন রোগী শনাক্ত ও দুইজনের মৃত্যুর কথা জানিয়েছিল সিঙ্গাপুর। এতে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২০ জনে। এছাড়া করোনা পজিটিভ আরও ছয়জন অন্য কারণে মারা গেছেন। এদিন ঘোষিত নতুন রোগীদের মধ্যে ৭৫৯ জন ছিলেন ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী শ্রমিক।
সিঙ্গাপুরে প্রায় ৩ লাখ ২৩ হাজার অভিবাসী শ্রমিক রয়েছেন। ইতোমধ্যেই তাদের প্রায় ১৭ হাজার ৭৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অর্থাৎ নগররাষ্ট্রটির অন্তত ৫ দশমিক ৫ শতাংশ অভিবাসীই করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার পর্যন্ত সিঙ্গাপুরে করোনায় রোগীদের মধ্যে ১ হাজার ৬২৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
-জেডসি
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











