ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১০:২৯:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ

সিডনিতে তৈরি করা হলো ৩৩৮ ফুট দানব আকৃতির পিৎজা!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বের জনপ্রিয় মুখরোচক খাবারের মধ্যে অন্যতম পিৎজা। মজাদার এই খাবারটি ভোজনরসিকদের মন জয় করে নিয়েছে বহু আগেই। সাম্প্রতিক ভয়াবহ দাবানলে আক্রান্তদের সহায়তা করতে অস্ট্রেলিয়ায় ৩৩৮ ফুটের দানব আকৃতির একটি পিৎজা বানিয়ে সবাইকে তাক লাগিয়েছে সিডনি শহরে একটি রেস্তোরাঁর মালিক!

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক ভয়াবহ দাবানলে আক্রান্তদের সহায়তা জন্য পিয়েরে ও রোজমেরি এই দুই ভাইবোনোর ‘পেলোগ্রিন্নি’ নামের রেস্তোরাঁর হেঁসেলে বিশাল আকৃতির পিৎজাটি বানানো হয়। পরে কর্তৃপক্ষ পেলেগ্রিন্নি ইনস্টাগ্রামে সেই পিৎজার ছবি শেয়ার করে।

মালিক রোজমেরি জানান, বিশালাকার পিৎজাটি মজ্জারেল্লা, টমেটো সস, বাসিল লিফ দিয়ে গারনিশ করা। অলিভ অয়েলে এ পিৎজাটি বানাতে প্রায় চার ঘণ্টা সময় ও ৯০ কেজি ময়দা লেগেছে। পরে পিৎজাটি চার হাজার খণ্ডে ভাগ করে ভোজনরসিক মানুষের মুখে তুলে দেওয়া হয়েছে।

পেলেগ্রিন্নি রেস্তোরাঁর কর্ণধার পিয়ের মৈও সিএনএনকে বলেন, হয়তো আমাদের পিৎজা বিশ্ব রেকর্ড ভাঙতে পারেনি। কিন্তু দুস্থদের অর্থ সাহায্য করতে এটি বানানো হয়েছে।

জানা গেছে, পিৎজার স্বাদ নিতে উপস্থিত সবাই দাবানালে আক্রান্তদের সাহায্যে কমবেশি অনুদান দিয়েছে।

-জেডসি