সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্ব পূর্ণ ফলাফল অর্জন করায় ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেয়েছেন ১০ শিক্ষার্থী। আজ সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মেহজাবিন বশির তুলি, শারমিন জাহান জুহা, ফায়েজ আহমেদ, আব্দুর রাজ্জাক সোহেল, তন্ময় সাহা জয়, নবনতা তালুকদার অর্পা, তাহমিনা আক্তার জেনি, সুমাইয়া তানিম, শামীমা নাসরিন ও মেহেরুন নাহার মেঘলা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাবেরী গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য আখতারুজ্জামান। এ সময় অতিথি বক্তা হিসেবে জেনোসাইড নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। এছাড়া অধ্যাপক সিতারা পারভীনের স্বামী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অতিরিক্ত পাঁচ হাজার করে টাকা তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘আমাদের অন্তর মম বিকশিত করা উচিত। অধ্যাপক সিতারা পারভীনের মধ্যে এই গুণটি ছিল। তিনি একজন নিবেদিত প্রাণ শিক্ষক ছিলেন। তার গুণাবলি অনুসর করা আমাদের প্রয়োজন। অধ্যাপক সিতারা পারভীনের গুণাবলি ও নৈতিকতা থেকে শিক্ষার্থীদের শিক্ষা নেওয়া প্রয়োজন।’
এ সময়, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীসহ সবাইকে মানবিক মূল্যবোধ সম্পন্ন ও উদার মনের হওয়ার জন্য আহ্বান জানান উপাচার্য আখতারুজ্জামান।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন অধ্যাপক সিতারা। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের মেয়ে এবং অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক সিতারা পারভীনের স্মরণে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







