সিদ্ধান্ত ছাড়াই রাশিয়া-ইউক্রেন আলোচনা শেষ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম পর্বের আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। তবে উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। দু’এক দিনের মধ্যে আবর তারা আলোচনায় বসবে।
সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় উভয় পক্ষের প্রতিনিধিরা বেলারুশে আলোচনায় বসেন। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে ওই আলোচনা চলে। আলোচনা শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা পরামর্শের জন্য নিজ নিজ রাজধানীতে রওয়ানা হয়েছেন।
বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক সাংবাদিকদের বলেন, ‘‘ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা প্রথমদফা আলোচনা করেছেন। এবারের আলোচনায় তাদের মূল লক্ষ্য ছিল যুদ্ধবিরতি এবং ইউক্রেনের ভূখণ্ডে চলমান যুদ্ধ অবসানের পথ খুঁজে বের করা। প্রতিনিধিরা এসব বিষয় নিয়ে আন্তরিকতার সঙ্গে আলোচনা করে একটি পথ খুঁজে বের করতে বদ্ধপরিকর ছিলেন। সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে ভবিষ্যতে আলোচনার বিষয়েও তারা একমত হয়েছেন। এখন তারা পরামর্শ করার জন্য যার যার রাজধানীতে ফিরে যাচ্ছেন। উভয়পক্ষ আরও এক দফা বৈঠকে বসা নিয়ে আলোচনা করেছে, যেখানে এসব আলোচনার আরও আগ্রগতি হতে পারে।”
বৈঠকের আগে এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রাশিয়ান সেনাদের অস্ত্র জমা দেয়া এবং তার দেশকে অবিলম্বে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করে নেয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, “নিরাপত্তা নিয়ে রাশিয়ার বৈধ উদ্বেগ বিবেচনায় নেয়া হলে সমঝোতা সম্ভব।”
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে সোমবার এক টেলিফোন আলাপের পর এক বিবৃতিতে ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, পুতিন ফরাসি প্রেসিডেন্টকে বলেছেন, “ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্ব মেনে নিতে হবে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করতে হবে, নাৎসীমুক্তকরণের সমাধান হতে হবে এবং ইউক্রেন যেন একটি নিরপেক্ষ রাষ্ট্র থাকে তার নিশ্চয়তা দিতে হবে।”
পুতিন বলেন, "যদি রাশিয়ার বৈধ নিরাপত্তা–সংশ্লিষ্ট স্বার্থগুলো কোনো শর্ত ছাড়াই মেনে নেয়া হয়, তাহলেই ইউক্রেন নিয়ে সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব।"
অন্যদিকে, ফরাসি প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইমানুয়েল ম্যাক্রন রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে বলেছেন।
ফরাসি বিবৃতিতে আরও বলা হয়, সংঘাত যাতে আয়ত্তের বাইরে না চলে যায় তার জন্য প্রেসিডেন্ট ম্যাক্রন রুশ প্রেসিডেন্টকে যোগাযোগ অব্যাহত রাখার অনুরোধ করেছেন। এসময় ম্যাক্রনের অনুরোধ রাখতে তার সদিচ্ছা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন।
খবর: পার্সটুডে
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











