ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ২১:০০:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

সিনহা মানুষের জন্য কাজ করতে চাইত: সিনহার মা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের মৃত্যুর ঘটনায় কক্সবাজার পুলিশ সুপারের (এসপি) প্রত্যাহার চায় রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)। পাশাপাশি ঘটনার দিন সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তাদের অস্ত্র কেড়ে নেওয়ার দাবি জানিয়ে বলেন, এ ঘটনার সবকিছুর প্রমাণ আছে। তাই এটার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে।

আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান মেজর (অব) খন্দকার নুরুল আফসার এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মেজর সিনহার মাও উপস্থিত ছিলেন। এসময় তিনি কান্নাজড়িত কণ্ঠে আসামিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বলেন, কথা বলায় নয় কর্মে বিশ্বাসী ছিল আমার ছেলে। সে দেশকে নিয়ে অনেক ভাবতো। আমাকে বলতো, আম্মা আমরা যদি দেশে ভালো কিছু রেখে যাই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সেটা অনুসরণ করবে।

তিনি আরো বলেন, সিনহা সবসময় ক্রিয়েটিভ কাজ করতে চাইতো, সবসময় সারপ্রাইজ দিতে চাইতো কাজের মাধ্যমে। ও বলতো, আমি আমার মনের খোরাকের জন্য কাজ করি যাতে মানুষ উপকৃত হয়। একটা ডকুমেন্টরি করছি এখনো বলার মতো কিছু হয়নি, যখন হবে তখন বলবো।
-জেডসি