ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১:৫৭:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৪ এএম, ১১ সেপ্টেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

চীন থেকে আরও ৫৪ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছেছে। ক্রয় চুক্তির আওতায় চীন থেকে এক সঙ্গে এই প্রথম এত টিকা দেশে আসলো।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা চীন থেকে আসা টিকা গ্রহণ করেন।

এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি প্রধান এবং মন্ত্রী কাউন্সিলর হুয়ালং ইয়ান এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে চীন সর্বদা বাংলাদেশি বন্ধুদের সবচেয়ে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে পাশে থাকবে। তাদের যখনই প্রয়োজন হবে তখনই আমরা পাশে থাকবো।