ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১:০৯:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

সিনোফার্মের করোনা টিকার অনুমোদন দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এবার রাষ্ট্রীয় ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা ব্যবহারের অনুমোদন দিল চীন। বৃহস্পতিবার প্রথমবারের মতো সাধারণ জনগণের মধ্যে কোভিড–১৯ টিকা ব্যবহারের অনুমোদন দিল চীন।

শীত মৌসুমে এ ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কার মুখে এই পদক্ষেপ নিল দেশটি। এ পর্যন্ত জনসমক্ষে সিনোফার্মের এ টিকার কার্যকারিতা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি চীন। তবে এটির উন্নয়নে যুক্ত বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্টস ইনস্টিটিউট (সিনোফার্মের সহযোগী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের একটি শাখা) বুধবার বলেছে, এই টিকা করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর।

এর আগে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রথমবারের মতো চীনের এ টিকা নিজ দেশে ব্যবহারের অনুমোদন দেয়। করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয়ার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় ধীরগতিতে চলছিল চীন। এখনো দেশটিতে কয়েকটি টিকার শেষ ধাপের পরীক্ষামূলক প্রয়োগ চলছে। সূত্র: রয়টার্স।

-জেডসি