ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৯:৩৯:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

সিরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণ, শিশুসহ নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ২৯ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে তেল ট্যাংকার বিস্ফোরণে ১১ শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। যারা সবাই বেসামরিক নাগরিক।এই ঘটনায় ৪৭ জনের মতো আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার আফরিনে তেল ট্যাংকার বিস্ফোরণটি নিছক দুর্ঘটনা নয়। তেলের ট্যাংকার লক্ষ্য করো বোমা ফেলা হয়েছিল। যার জেরে জোরাল বিস্ফোরণ ঘটে, আগুন ছড়িয়ে পড়ে।নিহতের মধ্যে ১১ শিশুও রয়েছেন।আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ার আগেই অগ্নিপ্রতিরোধ দপ্তরের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

হামলায় তেলের ট্যাংকারটির পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ও দোকান পুড়ে গেছে। এ সময় ঘটনাস্থলে থাকা অনেক মানুষ আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। অনেকেই গাড়িতে আটকা অবস্থাতেই পুড়ে গেছেন। আহতদের মধ্যে অধিকাংশেরই অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে তুরস্কের দাবি, হামলার সঙ্গে কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) জড়িত। ওয়াইপিজি নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) প্রশাখা বলে জানিয়েছে আঙ্কারা।

-জেডসি