সিলিন্ডার গ্যাসের দাম একলাফে বাড়ল ১৪১ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪২ পিএম, ২ আগস্ট ২০২৩ বুধবার
ফাইল ছবি।
এবার একলাফে ১৪১ টাকা বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই সিলিন্ডার এতদিন বিক্রি হয়ে আসছিল ৯৯৯ টাকায়।
আজ বুধবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম বাড়ানোর এই ঘোষণা দেয়।
আজ প্রতি কেজি এলপিজির মূল্য ৮ টাকা ৯৩ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত জুলাই মাসের শুরুতে ৬ টাকা ২৭ পয়সা কমিয়ে ৮৩ টাকা ২১ পয়সা করা হয়েছিল। এতে ১২ কেজি এলপিজির দাম দাঁড়িয়েছিল ৯৯৯ টাকায়।
অন্যদিকে, প্রতি লিটার অটোগ্যাস জুলাই মাসে ছিল ৪৬ টাকা ৫৯ পয়সা। অটোগ্যাসের মূল্য বাড়িয়ে প্রতি লিটারের দাম ৫২ টাকা ১৭ পয়সা করা হয়েছে।
বিইআরসির সমন্বয়কৃত মূল্য তালিকা অনুযায়ী সাড়ে ৫ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৫২২ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ১৮৭ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৪২৪ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৫১৯ টাকা, ১৮ কেজির দাম ১ হাজার ৭০৯ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৯০ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৩৭৪ টাকা, ৩০ কেজির দাম ২ হাজার ৮৯৪ টাকা করা হয়েছে।
এছাড়া ৩৩ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৩ হাজার ১৩৪ টাকা, ৩৫ কেজির দাম ৩ হাজার ৩২৪ টাকা ও ৪৫ কেজির দাম ৪ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







