সিয়েরালিওনে ধর্ষণ ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ফাইল ছবি
দেশে ক্রমবর্ধন ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে এবার যুদ্ধ ঘোষণা করলো পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওন। দেশটিতে নির্যাতনের ঘটনা রুখতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বিও। একই সঙ্গে নারী নির্যাতন নিয়ে সমাজের উদাসীন মনোভাব অবসানের ডাক দিয়েছেন তিনি।
আল জাজিরার প্রতিবেদন বলছে, সম্প্রতি দেশটিতে পাঁচ বছরের এক মেয়েকে তার চাচার (২৮) ধর্ষণের ঘটনায় নড়ে বসেছে দেশটির সরকার। এ ঘটনায় শিশুর কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে গেছে। এর পরই যৌন নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে জনগণ।
ঘটনার কয়েক মাস পর প্রেসিডেন্ট ঘোষণা দেন, যারা অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে যৌন অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে তাদের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।
প্রেসিডেন্ট জুলিয়াস বলেন, ‘আমাদের সমাজে অনেক পরিবার আছে যারা নির্যাতনের বিরুদ্ধে নিরপেক্ষতা ও উদাসীনতার সংস্কৃতি অনুশীলন করে। যা নির্যাতিতাকে মানসিকভাবে আঘাত করে। তাই আমাদের জাতি হিসেবে দাঁড়াতে হবে এবং এই হতাশা মোকাবেলা করতে হবে।’
সরকারি পরিসংখ্যান অনুসারে, গত বছর আট হাজার ৫০৫টি যৌন নিপীড়নের অপরাধ নথিভুক্ত হয়েছে।
প্রেসিডেন্ট আরও বলেন, এই ঘোষণার মধ্য দিয়ে আমি আরও নির্দেশনা দিচ্ছি, সকল সরকারি হাসপাতালগুলোতে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার প্রত্যেককে বিনামূল্যে চিকিৎসা ও সার্টিফিকেট প্রদান করা হবে।
সিয়েরালিওনে ধর্ষণ ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য করা হলেও বর্তমান আইনে দোষ প্রমাণে পাঁচ বছর থেকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে সামাজিক রক্ষণশীলতার কারণে অধিকাংশ ক্ষেত্রে নির্যাতিতার পরিবার বিষয়টি ধামাচাপা দিতে বাধ্য হয়। যে কারণে সাজার হার খুবই কম। সম্প্রতি আইন সংশোধন করে শিশু ধর্ষণে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে।
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











