সীতাকুণ্ডে আটকা ১৭ নাবিককে ফিরিয়ে নিচ্ছে চীন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে একটি স্ক্র্যাপ জাহাজে পাঁচ দিন ধরে আটকা ১৭ নাবিককে আজ বুধবার রাতে দেশে ফিরিয়ে নিচ্ছে চীন। আজ বুধবার সকালে তাদের জাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে।
ঢাকায় চীনের দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় জানানো হয়, চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূলে জাহাজে আটকা ১৭ চীনা নাগরিক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য সংস্থা ও চীনা দূতাবাসের সহায়তায় আজ রাতে দেশে ফিরে যাচ্ছে।
বার্তায় আরও জানানো হয়, করোনাভাইরাস ইস্যুতে চীনাদের জন্য বাংলাদেশের অন অ্যারাভাইল ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর তারা আটকে পড়েন। যার কারণে তারা দেশে ফিরতে পারছিলেন না।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি জাপানের পতাকাবাহী প্রায় নয় হাজার ২০০ মেট্রিক টন ওজনের ইউনি হারভেস্ট নামের কার্গো জাহাজটি আসে চীন থেকে। এটি চীনের উইফং বন্দর থেকে রওয়ানা দেয়। গত শনিবার ৮ ফেব্রুয়ারি বিকালে জাহাজটি সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ শিপইয়ার্ডে তোলা হয়। জাহাজটিতে ১৭ জন চীনা নাবিক থাকায় চীনে মহামারি রূপ ধারণ করা করোনাভাইরাস আক্রান্ত কি না এমন আতঙ্কে তাদের জাহাজ থেকে নিচে নামতে দেওয়া হয়নি।
পরে নাবিকদের পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে তাদের দেহে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই। তবে তাদের জাহাজেই থাকতে হয়।
-জেডসি
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



