সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার
সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কার ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার ফৌজদারহাট বিএনএ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে দুটি বগি সম্পূর্ণ পুড়ে গেলেও রেলওয়ে কর্মী ও স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
রেলওয়ে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম স্টেশন থেকে সকাল ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কিছু সময় পরই ট্রেনটির পাওয়ার কার (ইঞ্জিন কোচ) থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন পাশের যাত্রীবাহী শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ লোকো মাস্টার সমিতির সাধারণ সম্পাদক গোলাম শাহরিয়ার জানান, ক্ষতিগ্রস্ত পাওয়ার কোচের পরিবর্তে নতুন একটি কোচ সংযোজন করার প্রক্রিয়া চলছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
চট্টলা এক্সপ্রেসের লোকো মাস্টার জয়নাল আবেদীন জানান, আগুন লাগার পরপরই তার সহকারী স্বপন কুমার অত্যন্ত সাহসিকতার সাথে জ্বলন্ত পাওয়ার কার ও আক্রান্ত বগিটিকে ট্রেনের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেন। এর ফলে পেছনের বগিগুলোতে আগুন ছড়াতে পারেনি এবং কয়েকশ যাত্রী বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল










