সীমান্ত দিয়ে বাংলাদেশে এমু পাখি পাচার
বিবিসি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:০৯ পিএম, ১ মে ২০১৮ মঙ্গলবার
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাতক্ষীরায় এক অভিযান চালিয়ে ৬৫টি এমু পাখির বাচ্চা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এমু হচ্ছে উটপাখি জাতীয় একধরণের বড় আকারের পাখি। এ পাখি প্রধানত অস্ট্রেলিয়ায় পাওয়া যায়।
শনিবার ভোররাতে সাতক্ষীরা জেলার পদ্মশাখরা গ্রামে ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় একটি চোরাচালানি দলের হাত থেকে এগুলো উদ্ধার করে বিজিবির একটি টহল দল। খবর বিবিসির।
বিজিবির ৩৩ ব্যাটলিয়নের প্রধান লে: কর্ণেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিবিসি বাংলাকে বলেন, ফল রাখার প্লাস্টিকের ক্রেটে করে এই এমুর বাচ্চাগুলোকে বহন করা হচ্ছিল।
বিজিবি-র উপস্থিতি টের পেয়ে চোরাচালানিদের দলটি বাক্সগুলো ফেলে রেখে পালিয়ে যায়। তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
কর্ণেল মুস্তাফিজুর রহমান বলেন, মোট ৬৫টি এমুর বাচ্চা ধরা হয়েছিল। যার মধ্যে ১০-১২টি মারা গেছে। তবে ৫০টির বেশি এখনো জীবিত আছে। কেন এগুলো বাংলাদেশে আনা হচ্ছিল তা এখনও বের করা যায় নি।
সাতক্ষীরা সদরে বিজিবির ক্যাম্পে পাখির বাচ্চাগুলো রাখা হয়। পরে সেখানকার ভেটেরিনারি সার্জনের পরামর্শ অনুযায়ী এদের ঢাকা চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
সাতক্ষীরার ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, এমুর বাচ্চাগুলো ছোট। এরা সাধারণত বড় মোরগের মত আকারের হয়।
তিনি জানান, জীবিত এমুর বাচ্চাগুলো সুস্থ আছে এবং তাদের সাধারণ হাঁসমুরগির খাবার, কলা ইত্যাদি খাওয়ানো হচ্ছে।
কর্ণেল মুস্তাফিজ জানান, বাংলাদেশে এমু চোরাচালান হয়ে আসার ঘটনা তারা আগে কখনো দেখেননি। এগুলো কি পাখি এবং কেন আনা হয়েছে তাও তারা প্রথমে বুঝতে পারেন নি। পরে প্রাণীবিজ্ঞানীদের সাথে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন যে এগুলো এমু পাখি।
তিনি জানান, চোরাচালানিদের ধরার জন্য তারা অনুসন্ধান চালাবেন।
উটপাখি মূলত দুই ধরণের, একটি হচ্ছে এমু, আরেকটি অস্ট্রিচ। এমু পাওয়া যায় অস্ট্রেলিয়ায়। আর অস্ট্রিচ আকারে আরো বড় এবং মূলত আফ্রিকা মহাদেশের পাখী।
একটি পূর্ণ বয়স্ক এমু পাঁচ থেকে ৬ ফিট পর্যন্ত উঁচু হতে পারে । এর মাংস, তেল এবং চামড়ার জন্য এখন বিভিন্ন দেশের ফার্মে এর চাষ করা হচ্ছে।
বাংলাদেশের দিনাজপুরে ব্যক্তিগত উদ্যোগে একটি অস্ট্রিচের খামার স্থাপিত হয়েছে বলে সংবাদমাধ্যমের খবরে জানা যায়।
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?









