সুখি দেশ হিসেবে ১০ ধাপ পেছালো বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৭ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
বিশ্বে সুখি দেশের তালিকায় এ বছর ১০ ধাপ পিছিয়ে ১২৫তম অবস্থানে বাংলাদেশ। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বিভাগ। ২০১৮ সালে সুখি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১১৫তম।
১৫৬ দেশের এই তালিকায় বিগত পাঁচ বছর ধরে শীর্ষ অবস্থান আঁকড়ে ধরে আছে ফিনল্যান্ড এবং সবচেয়ে নিচে দক্ষিণ সুদান।
সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক’ নামে একটি সংস্থার মাধ্যমে ২০১২ সাল থেকে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ প্রকাশ করে আসছে জাতিসংঘ। নাগরিকদের জীবন নিয়ে প্রত্যাশা, সামাজিক সুরক্ষা ও দুর্নীতির মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়।
তালিকায় বরাবরের মতো ভালো অবস্থানে রয়েছে ইউরোপের দেশগুলো। এর মধ্যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো রয়েছে সবার ওপরে। আর নিচের দিকে রয়েছে আফ্রিকার দেশগুলো।
এ বছর আট ধাপ এগিয়ে ৬৭তম সুখি দেশ হিসেবে নির্বাচিত হয়েছে পাকিস্তান। এতে করে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সুখি দেশ পাকিস্তান আর অসুখি দেশ আফগানিস্তান (১৫৪)।
দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পরেই আছে ভুটান ৯৫তম, নেপাল ১০০তম, শ্রীলঙ্কা ১৩০তম ও ভারত ১৪০তম। এ বছর তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান এক ধাপ পিছিয়ে ১৯তম।
এ বছর সবচেয়ে কম সুখি দেশের তালিকায় বেশি স্থান পেয়েছে আফ্রিকা এবং এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যের দেশগুলো। এ তালিকার শীর্ষে আছে গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশ দক্ষিণ সুদান। এরপরের স্থানগুলোতে আছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আফগানিস্তান, তানজানিয়া, রুয়ান্ডা, ইয়েমেন, মালয়ী, সিরিয়া, বতসোয়ানা এবং হাইতি।
২০১১ সালে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান জাতিসংঘে বিশ্ব সুখি দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে। এর পরের বছর থেকেই ২০ মার্চকে ‘বিশ্ব সুখি দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











