সুতো দিয়ে জীবন বোনার গল্প
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ এএম, ২৩ জুন ২০১৯ রবিবার
নিজের তাঁত ঘরের সামনে অনুরাণী, ছবি : উইমেননিউজ২৪.কম
ঘন কালো জমিনের ওপর টকটকে সিঁদুরে লাল রঙের পাড়। তার উপরের দিকটায় একই রঙের আরেকটা ডিজাইন। ঠিক যেন মন্দিরের চূঁড়া। একেকবার সুতার টানে মন্দিরের মতো নকশাটি ফুটে উঠছে কাপড়টিতে। এভাবে একেকটা শাল বুনতে অনুরাণীর সময় লাগে দুই দিন।
সারাদিনের কাজকর্ম রান্নাবান্না ঘরকন্না সেরে বসেন তাঁত বুনতে। ঠিক দুপুর সময়টায় তাঁত বন্ধ থাকে। এই সময়টা রান্নাবান্নার সময়। দুপুরের খাওয়াদাওয়া সেরে ঠিক বিকেল চারটায় আবার বসবেন তাঁত বুনতে। শাড়ি, ওড়না, শাল, থ্রিপিছে সুতার টান আর নিজের হাতের ক্ষতায় ফুটিয়ে তোলেন একেকটি ডিজাইন। এভাবেই কেটে যায় শ্রীমঙ্গলে মনিপুরীপাড়ার নারীদের জীবন।
১২ কি ১৩ বছর বয়স থেকেই তাঁত বুনতে পারেন অনুরাণী। শিখেছিলেন মায়ের কাছে। এখন বয়স ৩৫ কি ৪০ এর কোঠা ছুঁইছুঁই। বয়সের সঠিক হিসেবও রাখেন না। কি হবে বয়সের হিসেব রেখে? ঘরকন্না, ছেলেমেয়েকে মানুষ করা আর তাঁত বোনা, এর বাইরে আর কিছু জানতে চান না অনুরাণী।
স্বামী একটি ওয়ার্কশপে কাজ করেন। মায়ের শেখানো বিদ্যায় আর তার হাতের অপূর্ব ক্ষতায় শাড়ি, শাল, ওড়নায় ফুটিয়ে তোলেন বিখ্যাত মনিপুরী ডিজাইন। সিলেটসহ সারাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয় এসব পণ্য।
অনুরাণীর হাতে তৈরি করা পণ্য কত মানুষ কেনে সেটা ভেবেই তৃপ্তি পান তিনি। ঢাকাসহ নানা জায়গায় চড়া দামে বিক্রি হয় এসব শাল, শাড়ি। নিখুঁত ডিজাইনে নানা রঙের মনিপুরী শাড়ির চাহিদা আরো বেড়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক এই স্বপ্ন দেখেন অনুরাণী।
তাঁত বোনার পাশাপাশি নিজের হাতের তৈরি পণ্য একটি শোরুমে বিক্রি করার স্বপ্নও বোনেন তিনি। যেখানে সারাদেশের মানুষসহ বিদেশী পর্যটক এসে কিনবে তাঁর হাতের তৈরি পণ্য। ঠোঁটের কোণের এক চিলতে হাসিতে সেই স্বপ্ন খেলে যায়। তবে এভাবেও খারাপ নেই অনুরাণী। তাঁত বুনে এভাবেই সারাজীবন কাটিয়ে দিতে চান তিনি।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না


