সুদানে সহিংসতায় অন্তত ৬০ জন নিহত: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় ৬০ জনের বেশি লোক নিহত এবং আরও অন্তত ৬০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা।
সংস্থাটির মানবিক সমন্বয় বিষয়ক দপ্তরের (ওসিএইচএ) এক বিবৃতিতে বলা হয়, শনিবার বিকেলে দারফুরে উত্তর বিদার মস্তারি শহরে প্রায় ৫শ’ সশস্ত্র মানুষ হামলা চালায়। বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা স্থানীয় মসালিত কমিউনিনিটর লোকজনকে লক্ষ্য করে এ হামলা চালায় এবং তাদের ঘরবাড়ি লুট করে আগুন ধরিয়ে দেয়। তারা স্থানীয় একটি বাজারের একটা অংশও পুড়িয়ে দেয়।
ওসিএইচএ’র খার্তুম দপ্তরের ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশটিতে এটি ছিল সর্বশেষ ধারাবাহিক সহিংস ঘটনা। গত সপ্তাহেও দেশটির অনেক গ্রাম ও বাজারে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় হামলাকারীরা অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধন করে।’
মস্তারি শহরে শনিবারের হামলার পর প্রায় ৫শ’ স্থানীয় বাসিন্দা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবিতে বিক্ষোভ করে। মসালিত কমিউনিটির সদস্যরা জানায়, এমন নিষ্ঠুর হত্যাযজ্ঞের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়া পর্যন্ত তারা লাশগুলো দাফন করবে না।
রোববার সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক বলেন, সরকার নাগরিকদের রক্ষায় সংঘাতপূর্ণ এ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠাবে। বন্দুকধারীদের হাতে শিশুসহ কমপক্ষে ২০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার দু’দিন পর তিনি এমন ঘোষণা দিলেন। বিগত কয়েক বছরের মধ্যে এই প্রথমবারের মতো তারা তাদের কৃষি খামারে ফিরে যাওয়া প্রেক্ষাপটে সর্বশেষ এসব সহিংস ঘটনা ঘটলো।
-জেডসি
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- এলপি গ্যাসের দাম কমল
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন











