সুনামগঞ্জে উদযাপিত হলো বাস্তুপূজা উৎসব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ৩১ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বানাই সম্প্রদায়ের বাস্তুপূজা উৎসব উদযাপিত হয়েছে।বৃহস্পতিবার ভোরে এ উৎসব সম্পন্ন হয়।
বাস্তুপূজা উপলক্ষে গতকাল বুধবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় বংশিকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নুরনবী তালুকদার, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন। ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বানাই কল্যাণ পরিষদের সভাপতি বিশ্বেসর বানাই, মোহনপুর গাঁওবুড়া লুদরসিং বানাই, ধর্মপাশা আদিবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান আশুতোষ হাজং,আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য ধুবরাজ বানাই প্রমুখ।
বক্তারা বলেন- বানাই সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কমিউনিটি ভিত্তিক কালচারাল সেন্টার নির্মাণ এবং তাদের সাহিত্য সংস্কৃতির বিভিন্ন উপাদান সংগ্রহ ও গবেষণায় আরও জোর দেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে বানাই শিল্পীদের অংশগ্রহণে দলীয় নৃত্য ও গান পরিবেশিত হয়।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের আহবায়ক রাসেল আহমদ আজ বাসসকে জানান, বাংলাদেশে বানাই সম্প্রদায়ের মোট জনসংখ্যা ৩২০ জন। এর মধ্যে মধ্যনগর উপজেলার মোহনপুর ও বহেরাতলী গ্রামে ৬২টি বানাই পরিবার বাস করে। এছাড়া নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর ও ময়মনসিংহের ধোবাউড়ায় সীমান্তবর্তী এলাকায় আরও ৮ টি বানাই পরিবার রয়েছে। ক্ষুদ্রতম এ নৃ-গোষ্ঠী এই বানাই সম্প্রদায়ের দুইজন সরকারি চাকরিজীবী ও চারজন স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছে।
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?






