ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৬:৫৪:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২ মার্চ ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ের আইন যে রকম তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই আইন করা হয়েছে। আইনে ৫৫টি ধারা রয়েছে।

আইনের খসড়ায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ অথরিটি হবে, কীভাবে ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ নিয়োগ হবে এবং সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটির বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি ২০২০’ এর খসড়ার অনুমোদন দেয়া হয় বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

-জেডসি