ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৯:১৯:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

সুন্দরবন যাচ্ছেন ডেনমার্কের রাজকুমারী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২৭ এপ্রিল ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সাতক্ষীরা যাচ্ছেন। এ কারণে বেশকিছু এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় হেলিকপ্টারযোগে তার সাতক্ষীরা পৌঁছানোর কথা রয়েছে।

সাতক্ষীরার তথ্য ও গণসংযোগ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় ডেনমার্কের রাজকুমারী ম্যারি সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জে নির্ধারিত স্থানে হেলিকপ্টারযোগে পৌঁছাবেন। এরপর যাবেন উপকূলবাসীর সঙ্গে সময় কাটাতে।

তিনি আরও বলেন, “বুধবার দুপুরে খাবেন বরসা রিসোর্টে, ঘুরবেন সুন্দরবনের কলাগাছিয়াতে।” 

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনীর স্টেশন অফিসার নুরুল আমিন বলেন, “বুধবার সুন্দরবনে সর্বত্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সুন্দরবনে সব ধরনের নৌযান ও পর্যটক প্রবেশ বন্ধ থাকবে।”

তবে অতিথির নিরাপত্তার কথা বিবেচনায় বিটিভি ও পিআইডি ছাড়া অন্য কেউ খবর সংগ্রহ করতে পারবেন না।