সুপ্রিম কোর্ট খুলছে আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
তিন সপ্তাহের অবকাশকালীন ছুটির সঙ্গে শারদীয় দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবীর (সা.) সরকারি ছুটি শেষে আজ খুলছে দেশের সর্বোচ্চ বিচার প্রাঙ্গণ সুপ্রিম কোর্ট।
ছুটি শেষ হওয়ায় বৃহস্পতিবার (২১ অক্টোবর) আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় আবারও মুখর হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।
ছুটিকালীন জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারিক বেঞ্চে মামলার শুনানি হয়েছে। এরইমধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলা শুনানির জন্য বিচারিক বেঞ্চের এখতিয়ার নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।
দীর্ঘ ছুটি শেষে বেঞ্চের এখতিয়ার নির্ধারণ করা সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে চলবে বিচারকাজ।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অবকাশকালীন ছুটি শুরুর আগে বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর মধ্যে ছয়টি দ্বৈত এবং তিনটি ছিল একক বেঞ্চ। গত ৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছিলো।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হবে।
গত ২৮ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


