সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ উৎসবে ডিএনসিসি মেয়র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৮ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। আজ শনিবার বিকেলে রাজধানীর কড়াইল আদর্শ নগরের একটি স্কুলে শিশুদের সঙ্গে ঈদ আনন্দে মিলিত হন তিনি।
এ উপলক্ষে ওই স্কুল প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে ‘মুজিব কমিকস’ উপহার দেওয়া হয়। তাছাড়া সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য বাহারি রকমের ঈদ আপ্যায়নের ব্যবস্থাও করা হয়।
মেয়র আতিকুল ইসলাম ফুটবল এবং নাগরদোলায় চড়াসহ বিভিন্ন ইভেন্টে শিশুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে অংশগ্রহণ করেন। মেয়রকে কাছে পেয়ে শিশু-কিশোররাও আনন্দ-উৎসবে মেতে ওঠে।
ঈদ উৎসবে মেয়র বলেন, ‘বস্তিগুলোর উন্নয়নে ডিএনসিসি আরও মনোযোগী হবে। বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।’
আতিকুল ইসলাম বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে ডিএনসিসির পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।’
এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবীন্দ্রশ্রী বড়ুয়া, ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, আফসার উদ্দিন খান এবং ডিএনসিসির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





