সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন চান প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ) নির্বাচন চান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের চার নেতার মাধ্যমে ডাকসু নির্বাচনের জন্য ছাত্রলীগের নেতাদের সর্বাত্বক প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ সভাপতি মনে করেন, ডাকসু নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য সহায়ক হবে। এ নির্বাচনের মাধ্যমে ছাত্রদের মাঝ থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে, ছাত্র নেতৃত্বের বিকাশ ঘটবে।
ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী দলের দুই যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং নির্বাহী সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আকতারুজ্জামানকে আনুষ্ঠানিক দায়িত্ব দিয়েছেন। এই নেতারা ছাত্রলীগের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে ইতোমধ্যে দুই দফা বৈঠকও করেছেন। ছাত্রলীগ নেতাদের তারা আগামী ২১ ফেব্রুয়ারি, সাত মার্চ এবং স্বরসতী পূজায় নানা কর্মসূচি সাড়ম্বরে পালনের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব বিভিন্ন তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এছাড়া আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং হল সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে বসবেন এসব নেতা।
ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘ছাত্রলীগ ডাকসু নির্বাচনের সর্বাত্বক প্রস্তুতি শুরু করেছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এ নির্বাচন নিয়ে আমাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একাধিকবার মতবিনিময় হয়েছে। তারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। নির্বাচনে জয়ের ব্যাপারে আশবাদ ব্যক্ত করে শোভন বলেন, ছাত্রলীগ সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থনে ডাকসু নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়লাভ করবে বলে আমি আত্মবিশ্বাসী।
উল্লেখ্য, দীর্ঘদিন ডাকসু নির্বাচন বন্ধ থাকার পর আগামী ১১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে ছাত্র নেতাদের পাশাপাশি সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যেও উদ্দীপনা বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বত্র চলছে নানা আলাপ-আলোচনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। নির্বাচনে অংশ নেওয়ার তৎপরতা শুরু করেছে ছাত্র সংগঠনগুলোও।
-জেডসি
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস










