ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২২:২২:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

সুস্মিতার জন্মদিনে প্রেমিকের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ১৯ নভেম্বর ২০১৮ সোমবার

ইনস্টাগ্রামে নিজেদের এই ছবিটি পোস্ট করেছেন প্রেমিক রোহমান

ইনস্টাগ্রামে নিজেদের এই ছবিটি পোস্ট করেছেন প্রেমিক রোহমান

আজ ১৯ নভেম্বর ভারতিয় অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের ৪৩তম জন্মদিন। আর এই দিন সবচেয়ে স্পেশ্যাল আর প্রথম উইশটা যে তার ২৭ বছরে যুবক প্রেমিক রোহমান শাওলের কাছ থেকেই আসবে তা আর বলার অপেক্ষা রাখে না। রোহমান একটি প্রেমঘন ছবিও পোস্ট করেছেন নিজ ইনস্টাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে তিনি সুস্মিতার মাথায় চুম্বন করছেন।

 

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘দেখো, আজ কার জন্মদিন। হ্যাপি বার্থডে আমার জান। আমি জানি আমি বেশি কথা বলতে পারি না। তাই তার অল্প কথার মধ্যে সেরাটুকু বেছে নিই। আজ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, তাই যাতে এই দিনটা ভালো ভাবে কাটানো যায় সেই চেষ্টাই করি। তোমার আগামী বছরটা খুব ভালো কাটুক। আই লাভ ইউ ফর এভার।''

 

তেতাল্লিশতম জন্মদিনটি সুস্মিতা কাটাবেন মা শুভ্রা সেন, মেয়ে রেনে ও আলিশার সঙ্গে দুবাইয়ে। ক'দিন আগেই তিনি ইন্সটাগ্রামে লিখেছিলেন, ‘‘কী ভাবে সময় পেরিয়ে যায়, জন্মদিন কাটাতে মায়ের সঙ্গে দুবাই যাচ্ছি।'' গত সপ্তাহে এই প্রাক্তন বিশ্বসুন্দরী নিজের একটি মেক আ উইশ ছবি দেন। যেটি রোহমান তুলেছিলেন।

 

২৭ বছর বয়সের র‌্যাম্প মডেল রোহমান শলের সঙ্গে ৪৩ বছরের সুস্মিতা সেনের প্রেম বেশ জমে উঠেছে। তাদের বিয়ে নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনা চললেও সুস্মিতা বিয়ের খবর উড়িয়ে দিয়েছেন। 

 

 সম্প্রতি তিনি ইন্সটাগ্রামে লেখেন, ‘‘যখন বিশ্ব জল্পনা করে আমি পারি দিই। আংটি, কমিটমেন্ট আপাতত খেলা। সব গসিপের অবসান হোক। এখনই বিয়ে করছি না। তবে হ্যা রোমান্স করছি।''

 

রোহমানকে মাঝেমাঝেই সুস্মিতার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা যায়। কোথাও তারা একসঙ্গে কাজ করছেন। কোথাও মেয়েদের সঙ্গে সময় কাটাচ্ছেন। দু'জে একসঙ্গে আগ্রা ঘুরতেও গিয়েছিলেন।

 

সুস্মিতা ১৯৯৪ সালে বিশ্বসুন্দরী খেতাব জেতেন। ১৯৯৬ সালে তিনি দস্তক সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন।  সুস্মিতা সেনের  জন্ম ১৯৭৫ সালের ১৯ নভেম্বর।  তিনি ১৯৯৪ সালে মিস ইউনিভার্স হিসেবে সম্মানিত হন।

 

সুস্মিতা সেন হায়দ্রাবাদে বাঙালী পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা সুবীর সেন ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন উইং কমান্ডার এবং মা সুভ্রা সেন অলঙ্কার ডিজাইনার এবং দুবাইভিত্তিক একটি দোকানের মালিক।

 

তিনি নতুন দিল্লীতে বিমান বাহিনীর গোল্ডেন জুবিলী ইন্সিটিউট-এ ভর্তি হন। পরে সেকেন্দ্রাবাদে সেন্ট অ্যান্ট'স হাইস্কুলে ভর্তি হন। কিন্তু উচ্চশিক্ষা নিয়ে এগোননি।

 

সুস্মিতা ভারতের সবচেয়ে আড়ম্বরপূর্ণ এবং চাকচিক্যময় নারী হিসাবে পরিচিত। সুস্মিতা সেন "রেনে" নামের এক মেয়ে বাচ্চাকে ২০০০ সালে দত্তক নিয়ে ইতিহাস তৈরি করেন। তিনি মাত্র ২৫ বছর বয়সে একা নারী হিসেবে, শিশু দত্তক নেওয়ায় অভিভাবকত্ব নিয়ে সামাজিকভাবে গ্রহণযোগ্যতার প্রশ্ন ওঠে। কিন্তু মুম্বাই আদালত তাদের আবেদন রদ করে এবং সুস্মিতা জয়লাভ করেন। এর পর ২০১০ সালের ১৩ জানুয়ারী  তিনি "আলিশা" নামে তিন মাস বয়সী একটি মেয়ে বাচ্চাকে দত্তক নেন।

 

ম্যায় হুঁ না, ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট, দুলহা মিল গ্যায়া, সময় : হোয়েন টাইম স্ট্রাইকস, নির্বাক, দস্তক, বিবি নম্বর ওয়ান প্রভৃতি।
 
তিনি বলিউডের প্রথম নায়িকা যিনি ‘মিস ইউনিভারস’-এর খেতাব জেতেন।